
নিউজ ডেস্কঃ করোনা মহামারীতে বগুড়ায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছানো পুনরায় শুরু করেছে জেলা প্রশাসন। রোববার (০৪ জুলাই) বগুড়া সদর উপজেলায় ৩৩৩ নম্বরে আবেদনের ভিত্তিতে জেলা প্রশাসক মো. জিয়াউল হকের নির্দেশনায় ২৫টি দরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমির সালমান রনি। বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, ভোজ্য তেল, সাবানসহ ইত্যাদি নিত্য প্রয়োজনীয় জিনিস। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমির সালমান রনি বলেন, উপহারভোগীদের মধ্যে ছিলেন গৃহকর্মী, অটোরিকশা চালক, বেসরকারি চাকরি হারানো ব্যক্তি, শিক্ষক, শ্রমিক, গৃহিণী ইত্যাদি পেশার মানুষ।