News71.com
 Bangladesh
 04 Jul 21, 08:43 PM
 211           
 0
 04 Jul 21, 08:43 PM

গীতিকার ফজল-এ খোদার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক॥

গীতিকার ফজল-এ খোদার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক॥

নিউজ ডেস্কঃ বিশিষ্ট গীতিকার ফজল-এ খোদার মৃত্যুতে মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৪ জুলাই) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। রোববার ভোর ৪টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট কবি, গীতিকার ও বীর মুক্তিযোদ্ধা ফজল-এ-খোদা (৮১)। করোনা আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার (১ জুলাই) থেকে তিনি এ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ‘সালাম সালাম হাজার সালাম...’ গানের রচয়িতা ছিলেন ফজল-এ খোদা। এটি ছাড়া তিনি বহু কালজয়ী গানের গীতিকার। এর মধ্যে উল্লেখযোগ্য-‘যে দেশেতে শাপলা শালুক ঝিলের জলে ভাসে’, ‘ভালোবাসার মূল্য কতো, আমি কিছু জানি না’, ‘কলসি কাঁধে ঘাটে যায় কোন রূপসী’, ‘বাসন্তী রং শাড়ি পরে কোন রমণী চলে যায়’, ‘আমি প্রদীপের মতো রাত জেগে জেগে’, ‘ভাবনা আমার আহত পাখির মতো’, ‘প্রেমের এক নাম জীবন’ ইত্যাদি। তিনি বেতারে গীতিকার হিসেবে তালিকাভুক্ত হন ১৯৬৩ সালে। ১৯৬৪ সালে টেলিভিশনে গীতিকার হিসেবে তালিকাভুক্ত হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন