News71.com
 Bangladesh
 04 Jul 21, 10:30 PM
 198           
 0
 04 Jul 21, 10:30 PM

একসময়ের আশীর্বাদ ডিএনডি এখন অভিশাপে পরিণত হয়েছে॥ সাংসদ শামীম ওসমান

একসময়ের আশীর্বাদ ডিএনডি এখন অভিশাপে পরিণত হয়েছে॥ সাংসদ শামীম ওসমান

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) এ কে এম শামীম ওসমান বলেছেন, যখন ডিএনডি তৈরি করা হয়েছিল তখন ডিএনডি ছিল বেহেশতের টুকরো। এখন তা অভিশাপের কারণ। এখানে হাজারো ফ্যাক্টরি রয়েছে। দেশের এক্সপোর্টের ২৫ শতাংশ আমার এই এলাকা থেকে হয়। সেকারণেই টাকা দেওয়া হয়েছিল। কিন্তু খালটা একদিকে পরিষ্কার করা হলেও আরেকদিকে ভরে যাচ্ছে। রোববার (৪ জুলাই) বিকেলে ফতুল্লা এলাকার জলাবদ্ধতা নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জের লিংক রোডের কাজের জন্য প্রায় আট কিলোমিটার রাস্তায় আমরা বালু ভরাট করছি। ওই আট কিলোমিটার রাস্তায় ডিএনডির যে খালগুলোর সংযোগ রয়েছে কিনা আমরা তা জানি না। কারণ আমরা টেকনিক্যাল পারসন না। ইসদাইর গাবতলী জোনে আগেও পানি জমতো, কিন্তু এভাবে জমতো না। আপনারা জানেন আমাদের ডাবল রেললাইন হচ্ছে। এ জন্য রেলওয়ে কর্তৃপক্ষ কাজ করছে। সেই রেললাইন তৈরি করার পর যেখান দিয়ে পানি সাবরেজিস্ট্রার অফিসের পাশের খাল হয়ে বেরিয়ে যেতো সেটা বন্ধ হয়ে গেছে। প্রায় ৪০ ফুটের মতো স্টিলের স্ট্রাকচার দিয়ে তা বন্ধ করে দেওয়া হয়েছে। আমি সেই এলাকার চেয়ারম্যানদের বলেছি, সেটে ভেঙে ফেলুন, প্রয়োজনে এর দায় আমার ওপর দেবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন