
নিউজ ডেস্কঃ জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী পিরোজপুর-২ আসনের এমপি আনোয়র হোসেন মঞ্জু বলেন, দেশবাসীকে আধুনিক সেবা দিতে সরকার খুবই আন্তরিক। এ কারণে বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশে মৃত্যুর হার অনেক কম। দেশের সকল মানুষকে চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। এর ধারাবাহিকতায় ভান্ডারিয়ায়ও চিকিৎসা সেবা যথাযথভাবে পাচ্ছেন এ এলাকার মানুষ। রোববার (০৪ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্থানীয় ইঞ্জিনিয়ার মোশারেফ হোসেন অডিটোরিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ননী গোপাল রায়ের সভাপতিত্বে ওই দিন দুপুরে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সীমা রানী ধর প্রমুখ।
ভান্ডারিয়ায় করোনা আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় পৌর এলাকার আব্দুর রশিদ আকনের ছেলে আলী আকবর (৫৫) মারা যান। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৪৬ জনের নমুনা পরীক্ষা করায় ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে ৮ জন ভর্তি রয়েছেন।