News71.com
 Bangladesh
 05 Jul 21, 06:24 PM
 216           
 0
 05 Jul 21, 06:24 PM

করোনার প্রকোপ থেকে বাঁচতে বুয়েটের উদ্ভাবিত ‘অক্সিজেট’ নজরে আনতে হাইকোর্টের পরামর্শ॥

করোনার প্রকোপ থেকে বাঁচতে বুয়েটের উদ্ভাবিত ‘অক্সিজেট’ নজরে আনতে হাইকোর্টের পরামর্শ॥

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসে আক্রান্তদের শরীরে অক্সিজেনের চাহিদা পূরণে বুয়েটের উদ্ভাবিত ‘অক্সিজেট’ নামক স্বল্প মূল্যের সি-প্যাপ ভেন্টিলেটর ডিভাইসের অনুমোদনের বিষয়ে ব্যবস্থার জন্য প্রধানমন্ত্রীর নজরে আনার পরামর্শ দিয়েছেন হাইকোর্ট। আদালত আইনজীবীকে উদ্দেশ্যে করে বলেন, প্রধানমন্ত্রী ইনোভেটিভ মাইন্ডের। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনার জন্য তার মুখ্য সচিবকে লিখিতভাবে জানান। একইসঙ্গে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং অ্যাটর্নি জেনারেলকেও জানান।

ক্লিনিক্যাল ট্রায়ালের পর সংশ্লিষ্ট সংস্থা এটির অনুমোদন দিচ্ছে না-এ বিষয়টি সোমবার (৫ জুলাই) আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী অনিক আর হক। তখন বিচারপতি এম ইনায়েতুর রহিমের একক বেঞ্চ এমন পরামর্শ দেন। অক্সিজেট সি-প্যাপ প্রকল্পটির আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) শীর্ষক প্রকল্প, অঙ্কুর ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এবং মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন। প্রকল্প বাস্তবায়নে নিয়োজিত রয়েছেন বুয়েট বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মীমনুর রশিদ, কাওসার আহমেদ, ফারহান মুহিব, কায়সার আহমেদ, সাঈদুর রহমান এবং সার্বিক তত্ত্বাবধায়নে রয়েছেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. তওফিক হাসান। গত ১১ মে বুয়েটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই যন্ত্র কোনো প্রকার বিদ্যুৎ শক্তি ছাড়াই শুধুমাত্র অক্সিজেন সিলিন্ডার বা মেডিক্যাল অক্সিজেন লাইনের সঙ্গে সংযুক্ত করে ব্যবহার করা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন