News71.com
 Bangladesh
 05 Jul 21, 06:58 PM
 210           
 0
 05 Jul 21, 06:58 PM

করোনায় মৃত্যুতে টানা রেকর্ড॥ একদিনে গেল ১৬৪ প্রাণ  

করোনায় মৃত্যুতে টানা রেকর্ড॥ একদিনে গেল ১৬৪ প্রাণ   

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬৪ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে দেশে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৫ হাজার ২২৯ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন নয় হাজার ৯৬৪ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৫৪ হাজার ৮৮১ জনে।

এর আগে গত ৪ জুলাই একদিনে করোনায় ১৫৩ জনের মৃত্যু হয়। গত ১ জুলাই মারা যান ১৪৩ জন। আর ৩ জুলাই একদিনে করোনায় ১৩৪ জনের মৃত্যু হয়। সোমবার (০৫ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন