News71.com
 Bangladesh
 05 Jul 21, 06:59 PM
 217           
 0
 05 Jul 21, 06:59 PM

চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সভাপতির কোভিডে মৃত্যু॥  

চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সভাপতির কোভিডে মৃত্যু॥   

নিউজ ডেস্কঃ সোমবার বেলা পৌনে ৪টায় ঢাকার স্কয়ার হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। প্রয়াত আলমগীর হোসেন (৬০) জেলা জজ আদালতের সাবেক পাবলিক প্রসিকিউটর। স্থানীয় সামাজিক সংগঠন জেলা লোকমোর্চা, নিরাপদ সড়ক চাই এবং কালের কণ্ঠ শুভসংঘ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ছিলেন।

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালিম হোসেন বলেন, গত মাসের মাঝামাঝি সময়ে অ্যাডভোকেট আলমগীর হোসেনের করোনা শনাক্ত হয়। পরে তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরিস্থিতি উন্নতি না হলে পরে ঢাকায় নিয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে-মেয়ে রেখে গেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন