News71.com
 Bangladesh
 06 Jul 21, 02:06 PM
 483           
 0
 06 Jul 21, 02:06 PM

বাবা মানে বটবৃক্ষের ছায়া, পৃথিবীর সব বাবাই এমন॥  

বাবা মানে বটবৃক্ষের ছায়া, পৃথিবীর সব বাবাই এমন॥   

নিউজ ডেস্কঃ বাবা মানে বটবৃক্ষের ছায়া। বাবা মানে নির্ভরতা। বাবার কাঁধেই সংসারের সমস্ত দায়িত্ব। ভরসার কাঁধে তেমনি এক দায়িত্ব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তোলপাড় । ঘটনার বিবরনে জানায়ায় পানছড়ির মধ্যনগর এলাকার বাসিন্দা মো. রফিকুল ইসলাম। তার দুই ছেলের মধ্যে মো. সুজন মিয়া ট্রাক্টরে হেলপার হিসেবে কাজ করে। সোমবার (৫ জুলাই) গাড়ি থেকে পড়ে তার বাম পায়ের আঙুল থেঁতলে যায়। তাৎক্ষণিকভাবে তাকে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে ছেলেকে নিয়ে ফিরতে হবে দুই কিলোমিটার দূরের বাড়িতে।


এদিকে করোনা সংক্রমণ রোধে চলছে ‘কঠোর লকডাউন’। বন্ধ রয়েছে যানবাহন চলাচল। তাই বাধ্য হয়ে দিনমজুর বাবা চিকিৎসা শেষে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছেলেকে কাঁধে নিয়ে রওনা হলেন বাড়ির পথে। এ সময় সঙ্গে ছিল ছেলেটির ফুফু মোছাম্মদ বেগম। এদিকে অসুস্থ ছেলেকে কাঁধে নিয়ে বাবার হেঁটে যাওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে সবাই বাবাকে শ্রদ্ধা ও ভালোবাসা জানান। ফেসবুক ব্যবহারকারীদের অনেকে বাবাকে বটবৃক্ষ কেউ বা আস্থার ঠিকানা বলে উল্লেখ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন