News71.com
 Bangladesh
 06 Jul 21, 06:46 PM
 215           
 0
 06 Jul 21, 06:46 PM

আশ্রয়ণ প্রকল্পে অনিয়মের দায়ে ৫ সরকারি কর্মকর্তা ওএসডি॥  

আশ্রয়ণ প্রকল্পে অনিয়মের দায়ে ৫ সরকারি কর্মকর্তা ওএসডি॥   

নিউজ ডেস্কঃ আশ্রয়ণ প্রকল্পে অনিয়মের দায়ে পাঁচ সরকারি কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এছাড়া অভিযুক্ত বাকিদের বিরুদ্ধে চলছে তদন্ত। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ওএসডি হওয়া কর্মকর্তারা হলেন মুন্সীগঞ্জ সদরের সহকারী কমিশনার শেখ মেজবাহ-উল-সাবেরিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত হাসান শিপলু, বগুড়ার শেরপুরের সাবেক ইউএনও বর্তমানে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. লিয়াকত আলী সেখ, উপসচিব মো. শফিকুল ইসলাম, বরগুনার আমতলীর ইউএনও মো. আসাদুজ্জামান।

উপজেলা পর্যায়ে প্রকল্প বাস্তবায়ন কমিটিতে থাকা অন্য কর্মকর্তাদের বিরুদ্ধেও অনিয়মে সম্পৃক্ত থাকার অভিযোগ প্রমাণ মিললে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।আশ্রয়ণ প্রকল্পে অনিয়ম বিষয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী যেটাকে ইবাদত হিসেবে নিয়েছেন সেটাতে যখন আমরা ব্যর্থ হই তখন সেটা আমাদের ব্যর্থতা। এরই মধ্যে নিম্নমানের কাজ ও ঘর বরাদ্দে অনিয়মসহ আরও নানা অভিযোগ অভিযোগ উঠেছে ২২টি জেলার ৩৬ উপজেলার বিরুদ্ধে।অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া পাশাপাশি অনিয়মের কারণে ক্ষতিগ্রস্ত সুবিধাভোগীদের নতুন ঘর করে দেওয়া হবে বলেন প্রকল্প পরিচালক মো. মাহবুব হোসেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন