
নিউজ ডেস্কঃ মহামারি করোনা ভাইরাসের বিধিনিষেধের মধ্যে ব্যাংকে লেনদেনের সময় আরও এক ঘণ্টা বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (৮ জুলাই) থেকে ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। অন্যান্য আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত। সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার এবং ১১ জুলাই (রোববার) ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে। এই নির্দেশনা বলবৎ থাকবে আগামী ১৪ জুলাই পর্যন্ত। মঙ্গলবার (৬ জুলাই) এবিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলামের সই করা একটি সার্কুলার সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে পাঠানো হয়েছে।