News71.com
 Bangladesh
 06 Jul 21, 08:43 PM
 182           
 0
 06 Jul 21, 08:43 PM

ভুয়া কাগজপত্র তৈরি করে জমি বরাদ্দের দায়ে ডিএসসিসির ৩ জন বরখাস্ত॥  

ভুয়া কাগজপত্র তৈরি করে জমি বরাদ্দের দায়ে ডিএসসিসির ৩ জন বরখাস্ত॥   

নিউজ ডেস্কঃ ভুয়া কাগজপত্র তৈরি ও জালিয়াতির মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিত্যক্ত জায়গায় বরাদ্দ দেওয়ায় তিনজনকে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (৬ জুলাই) সিটি করপোরেশনের থেকে পাঠানো এক প্রেস বিবৃতিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, ভুয়া কাগজপত্র তৈরি ও জালিয়াতির মাধ্যমে ডিএসসিসির তিন মার্কেটে এবং দু’টি পরিত্যক্ত জায়গায় অবৈধভাবে বরাদ্দ দেওয়ায় দক্ষিণ সিটির সার্ভেয়ার মুহাম্মদ বাচ্চু মিয়া ও মো. ফারুক হোসেন এবং ট্রেসার আবু শাহাদাৎ মো. সায়েমকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন