News71.com
 Bangladesh
 06 Jul 21, 11:24 PM
 246           
 0
 06 Jul 21, 11:24 PM

নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকার করায় ৮ ট্রলারসহ ৬৪ জেলে আটক॥  

নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকার করায় ৮ ট্রলারসহ ৬৪ জেলে আটক॥   

নিউজ ডেস্কঃ সাগরে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ৮টি ট্রলার, পাচ মণ মাছ, চার লাখ মিটার ঘন ফাঁসের জালসহ ৬৪ জেলেকে আটক করেছে কুয়াকাটা নৌ পুলিশ। পরে প্রচলিত আইনে তাদের মুচলেকা নিয়ে দুই লাখ তের হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ জুলাই) পটুয়াখালীর বঙ্গোপসাগরের সোনারচরের মোহনায় কুয়াকাটা নৌ পুলিশের উপপরিদর্শক কামরুজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু শাহ বলেন, চলমান আইন অনুযায়ী আটক জেলে ও টলারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে যে সব অসাধু জেলেরা গভীর সমূদ্রে মাছ শিকার করছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন