News71.com
 Bangladesh
 07 Jul 21, 10:49 AM
 223           
 0
 07 Jul 21, 10:49 AM

‘অক্সিজেট’ অনুমোদনে আবেদনই করেনি বুয়েট॥ ঔষধ প্রশাসন অধিদপ্তর

‘অক্সিজেট’ অনুমোদনে আবেদনই করেনি বুয়েট॥ ঔষধ প্রশাসন অধিদপ্তর

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস সংক্রমিতদের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের চাহিদা পূরণে ‘অক্সিজেট’ নামে স্বল্পমূল্যের সি-প্যাপ ভেন্টিলেটর ডিভাইস উদ্ভাবনের দাবি জানায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ। তাদের উদ্ভাবিত ডিভাইসটি বাণিজ্যিকভাবে উৎপাদন করতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন মিলছে না বলে অভিযোগ জানায় প্রতিষ্ঠানটি। তবে ঔষধ প্রশাসন অধিদপ্তর বলছে, বুয়েট উদ্ভাবিত ‘অক্সিজেট’ নামে স্বল্পমূল্যের সি-প্যাপ ভেন্টিলেটর ডিভাইস অনুমোদনের জন্য কোনো আবেদনই করেনি।

মঙ্গলবার (৬ জুলাই) ঔষধ প্রশাসন অধিদপ্তরের প্রশাসন বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ নাঈম গোলদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুয়েটের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে উদ্ভাবিত ‘অক্সিজেট’ নামে মেডিক্যাল ডিভাইসটির পারফরমেন্স ট্রায়াল অনুমোদনের জন্য এখনও ঔষুধ প্রশাসন অধিদপ্তরে কোনো আবেদন দাখিল করা হয়নি। এতে বলা হয়, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশিত হচ্ছে যে, বুয়েটের উদ্ভাবিত ’অক্সিজেট’ নামে সি-প্যাপ ভেন্টিলেটর ডিভাইস বাণিজ্যিকভাবে উৎপাদন করতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমতি মিলছে না বলে বিষয়টি হাইকোর্টের নজরে আনা হয়েছে। তবে এখন পর্যন্ত ওই ডিভাইসটির পারফরম্যান্স ট্রায়ালের অনুমোদনের জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তরে কোনো আবেদন করা হয়নি বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন