News71.com
 Bangladesh
 07 Jul 21, 10:50 AM
 198           
 0
 07 Jul 21, 10:50 AM

পটিয়ার যেখানে দরকার নেই, সেখানে নলকূপ দিচ্ছেন হুইপ সামসুল ॥ যুবলীগ নেতা বদি  

পটিয়ার যেখানে দরকার নেই, সেখানে নলকূপ দিচ্ছেন হুইপ সামসুল ॥ যুবলীগ নেতা বদি   

নিউজ ডেস্ক: বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. বদিউল আলম বলেছেন, যেখানে দরকার নেই, সেখানে নলকূপ দিচ্ছেন হুইপ। কেলিশহরে হুইপ এক জায়গায় দুইটি করে নলকূপ দিয়েছেন। আর যেখানে দরকার ও জরুরি প্রয়োজন সেখানে নলকূপ দেওয়া হচ্ছে না। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো ত্রাণের আমানতদার তিনি। যদি আমানত ঠিকমত বন্টন না করে, নিজের পকেটে ঢুকান তাহলে সাধারণ মানুষ কষ্টে থাকবেন। মঙ্গলবার (৬ জুলাই) বিকেলে পটিয়া উপজেলার গুচ্ছগ্রাম ও আর্দশ গ্রামে বস্ত্র ও করোনার সুরক্ষা সামগ্রী বিতরণকালে হুইপ সামশুল হককে ইঙ্গিত করে এ মন্তব্য করেন তিনি। মো. বদিউল আলম বদি বলেন, মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহ ও ভূমিহীন প্রায় ৯ লক্ষ পরিবারকে পাকা বাড়ি নির্মাণ করে দিচ্ছেন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী দিলে কি হবে, যার মাধ্যমে দিচ্ছেন, তিনি যদি সৎ না হয়। এ প্রকল্পের সঙ্গে জড়িতদের অবশ্যই জবাবদিহিতা আওতায় আনতে হবে।

কেলিশহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক আহমদের সভাপতিত্বে পটিয়া উপজেলা যুবলীগের সাবেক সহ-সম্পাদক সাইফুল ইসলাম শাহীনের সঞ্চলনায় এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ইউনুচ মিয়া, পটিয়া উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক সাইফুল ইসলাম, পটিয়া উপজেলা যুবলীগের সাবেক সিনিয়র সদস্য সাইফুল ইসলাম (সাইফু), হাইদগাঁও ইউনিয়ন ছাত্রলীগের ছয় নম্বর ওয়ার্ডে ছাত্রলীগ সাধারণ সম্পাদক রুবেল প্রমুখ।এরপর, এলাকার দুইশ দুস্থ মানুষের মধ্যে শাড়ী, লুঙ্গি ও করোনার সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন