News71.com
 Bangladesh
 07 Jul 21, 11:48 AM
 243           
 0
 07 Jul 21, 11:48 AM

রিপোর্টার্স উইদাউট বর্ডারসের প্রতিবেদনের নিন্দা জানাল ডিইউজে॥

রিপোর্টার্স উইদাউট বর্ডারসের প্রতিবেদনের নিন্দা জানাল ডিইউজে॥

নিউজ ডেস্কঃ বাংলাদেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা বিষয়ে রিপোর্টার্স উইদাউট বর্ডারস ‘বিভ্রান্তিকর ও অগ্রহণযোগ্য’ তথ্য দিয়েছে জানিয়ে তাদের প্রতিবেদনের নিন্দা জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। মঙ্গলবার (৬ জুলাই) এক বিবৃতিতে ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু বিবৃতিতে বলেন, এ ধরনের প্রতিবেদনের মাধ্যমে বাংলাদেশের গণমাধ্যমকে বিতর্কিত করার অপচেষ্টা করা হয়েছে। এ বিষয়ে সাংবাদিক সমাজকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

বিবৃতিতে নেতারা বলেন, রিপোর্টার্স উইদাউট বর্ডারসের প্রতিবেদনে সংবাদমাধ্যম বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানকে ভুলভাবে চিত্রিত করা হয়েছে। সাংবাদিকবান্ধব এই প্রধানমন্ত্রী গণমাধ্যমের বিকাশ ও সাংবাদিকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বেসরকারি খাতে টেলিভিশনের লাইসেন্স দেওয়া, বাংলাদেশ সাংসাদিক কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠা, অনলাইন নিউজ পোর্টাল পরিচালনা সুষ্ঠু নীতিমালা প্রণয়নসহ তার শাসনামলে গণমাধ্যম বিকাশে নানা ধরনের উদ্যোগ নিয়েছে। ‘সংবাদ সংক্রান্ত মানহানির মামলায় সাংবাদিকদের গ্রেফতার না করে সমন জারির বিধানও তার শাসনামলে প্রণীত হয়েছে। যার সুফল পাচ্ছেন বাংলাদেশের সাংবাদিক সমাজ। এছাড়া সংবাদপত্র শিল্পের বিকাশে নেওয়া হয়েছে নানামুখী পদক্ষেপ।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন