News71.com
 Bangladesh
 07 Jul 21, 08:30 PM
 232           
 0
 07 Jul 21, 08:30 PM

কলাপাড়ায় ৮ ট্রলার মালিককে ২ লাখ টাকা জরিমানা॥

কলাপাড়ায় ৮ ট্রলার মালিককে ২ লাখ টাকা জরিমানা॥

নিউজ ডেস্কঃ পটুয়াখালীর কলাপাড়ায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাছ শিকারের দায়ে ৮ ট্রলার মালিককে ২ লাখ ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গোপসাগরের বিভিন্ন মোহনায় অভিযান চালিয়ে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা এসব জেলেদের আটক করেন। পরে ওইদিন রাতেই ৮ ট্রলার মালিককে অর্থদণ্ড প্রদান করে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা।

আটক জেলেদের কাছ থেকে নিষেধাজ্ঞাকালীন আর মাছ শিকার করবে না মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়া জব্দকৃত মাছ দুস্থদের মাঝে বিতরণ করা হয়। কুয়াকাটা নৌ-পুলিশের এএসআই কামরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ জেলেকে আটক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন