News71.com
 Bangladesh
 07 Jul 21, 10:55 PM
 247           
 0
 07 Jul 21, 10:55 PM

বঙ্গবন্ধুর সহচর সাবেক এমপি তোফাজ্জল হোসেন মৃত্যুবরণ করেছেন॥

বঙ্গবন্ধুর সহচর সাবেক এমপি তোফাজ্জল হোসেন মৃত্যুবরণ করেছেন॥

নিউজ ডেস্কঃ ১৯৭৩ সালে তৎকালীন পলাশবাড়ী (রংপুর-২২) আসনের সংসদ সদস্য বঙ্গবন্ধুর সহচর আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার (৭৩) আর নেই। বুধবার (০৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌরশহরের প্রফেসর পাড়ার নিজবাড়ীতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তোফাজ্জল হোসেন সরকার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পলাশবাড়ী ডায়াবেটিক সমিতির সভাপতি ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে লিভারের সমস্যার ভুগছিলেন।

বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ১০টায় পলাশবাড়ী এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বেলা ১১টায় মরহুমের গ্রামের বাড়ি সদরের বৈরীহরিনমারী গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পন্ন হবে। পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন