News71.com
 Bangladesh
 08 Jul 21, 11:11 AM
 361           
 0
 08 Jul 21, 11:11 AM

সেনা প্রধানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত॥

সেনা প্রধানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত॥

নিউজ ডেস্কঃ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান। আইএসপিআর জানায়, বুধবার (০৭ জুলাই) সেনাবাহিনী সদর দপ্তরে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা পারস্পারিক কুশল বিনিময় করেন এবং দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় জেনারেল শফিউদ্দিনকে অভিনন্দন জানান তুরস্কের রাষ্ট্রদূত। সেনাবাহিনী প্রধানও তার সঙ্গে সাক্ষাত করার জন্য তুরস্কের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন