News71.com
 Bangladesh
 08 Jul 21, 06:12 PM
 269           
 0
 08 Jul 21, 06:12 PM

ঢাকায় পশুর হাটে জালনোট শনাক্তে ২০টি বুথ স্থাপনের পরিকল্পনা॥

ঢাকায় পশুর হাটে জালনোট শনাক্তে ২০টি বুথ স্থাপনের পরিকল্পনা॥

নিউজ ডেস্কঃ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বিভিন্ন পশুর হাটে ২০টি জালনোট শনাক্তকরণ বুথ বসানো হবে। একই সঙ্গে সারাদেশেও সরকার অনুমোদিত কোরবানির পশুর হাটে জালনোট শনাক্তকরণ বুথ বসানো হবে। বৃহস্পতিবার (৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে কোরবানির পশুর হাটে জালনোট শনাক্তকরণ বুথ বসানোর জন্য সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যাংকের কর্মকর্তারা ক্রেতা-বিক্রেতাদের নোট যাচাইকরণ সেবা দেবেন।

জালনোট শনাক্তকারী মেশিনের সহায়তায় অভিজ্ঞ ক্যাশ কর্মকর্তাদের দ্বারা পশুর হাটে প্রথম দিন থেকে ঈদের আগের রাত পর্যন্ত বিরতিহীনভাবে পশু ব্যবসায়ীদের বিনা খরচে নোট যাচাই সংক্রান্ত সেবা দিতে হবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের গাবতলী গবাদি পশুর হাটে, বাড্ডা ইস্টার্ন হাউজিং (আফতাবনগর) ব্লক-ই সেকশন-৩ এর খালি জায়গা, মিরপুর সেকশন-৬ ওয়ার্ড-৬ ইস্টার্ন হাউজংয়ের খালি জায়গা, উত্তরা ১৭ নম্বর সেক্টরে বৃন্দাবন থেকে উত্তর দিকে বিজিএমইএ ভবন ও মেট্রোরেলের উভয় পাশের খালি জায়গা, কাওলা শিয়ালডাঙ্গা সংলগ্ন খালি জায়গা, ৪৩ নম্বর ওয়ার্ডের পুর্বাচল ব্রিজ সংলগ্ন মস্তুল ডুমনী বাজারমুখী রাস্তার উভয় পাশের খালি জায়গা, ৪০ নম্বর ওয়ার্ড ভাটারা সাইদনগর পশুর হাট, উত্তরখান মৈনারটেক হাউজিং প্রকল্পের খালি জায়গা, মোহাম্মদপুর বসিলাস্থিত ৪০ ফুট সড়ক সংলগ্ন রাজধানী হাউজিং, স্বপ্নধারা হাউজিং ও বছিলা গার্ডেন সিটির খালি জায়গা ও ৪৩ নম্বর ওয়ার্ডের আওতাধীন ৩০০ ফুট সড়ক সংলগ্ন উত্তরপাশে সালাম স্টিল লিমিটেড, যমুনা হাউজিং লিমিটেড এবং ব্যক্তিমালিকানাধীন খালি জায়গার হাটে জালনোট শনাক্তকরণ বুথ বসবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন