News71.com
 Bangladesh
 08 Jul 21, 06:12 PM
 248           
 0
 08 Jul 21, 06:12 PM

গোটা বাংলাদেশই করোনার হটস্পট হয়ে উঠেছে॥ জি এম কাদের

গোটা বাংলাদেশই করোনার হটস্পট হয়ে উঠেছে॥ জি এম কাদের

নিউজ ডেস্কঃ জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, ভারতীয় ভেরিয়্যান্ট ছড়িয়ে এখন সারাদেশই করোনার হটস্পট হয়ে উঠেছে। প্রতিদিনই করোনা আক্রান্তের সঙ্গে ভয়াবহভাবে বাড়ছে মৃত্যুর সংখ্যা। বৃহস্পতিবার (৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে জাপা চেয়ারম্যান বলেন, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড ১ কোটি ৩ লাখ ডোজ পেয়ে প্রায় ৪৫ লাখ মানুষকে দেওয়া হয়েছে। ১৪ লাখ ৪০ হাজার জন দ্বিতীয় ডোজ পায়নি। যারা দ্বিতীয় ডোজ পায়নি তাদের ব্যাপারে সুস্পষ্ট সিদ্ধান্ত সাধারণ মানুষ জানে না। তিনি বলেন, বিশেষজ্ঞদের মতে কমপক্ষে দেশের ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে পারলেই করোনা নিয়ন্ত্রণ সম্ভব হবে। সে অনুযায়ী ১৩ কোটি ৬০ লাখ মানুষকে টিকার আওতায় আনতে হবে। কিন্তু এখন পর্যন্ত টিকার আওতায় এসেছে শতকরা ৩.৩০ শতাংশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন