News71.com
 Bangladesh
 08 Jul 21, 06:18 PM
 290           
 0
 08 Jul 21, 06:18 PM

করোনা আপডেট॥ গত ২৪ ঘন্টায় মৃত্যু ১৯৯, নতুন সনাক্ত ১১৬৫১

করোনা আপডেট॥ গত ২৪ ঘন্টায় মৃত্যু ১৯৯, নতুন সনাক্ত ১১৬৫১

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৬৫১ জন। যা দেশে এক দিনে সর্বোচ্চ। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৮৯ হাজার ২১৯ জনে। এ সময়ে করোনায় মৃত্যু হয়েছে আরও ১৯৯ জনের। যা দেশে এক দিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৫ হাজার ৭৯২ জনের। বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন