News71.com
 Bangladesh
 09 Jul 21, 11:29 AM
 189           
 0
 09 Jul 21, 11:29 AM

তিস্তার পানি বিপৎসীমার ৩০ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে॥

তিস্তার পানি বিপৎসীমার ৩০ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে॥

নিউজ ডেস্কঃ উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি প্রবাহ বেড়ে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে লালমনিরহাটে নদী তীরবর্তী এলাকায় পানিবন্দি হয়েছে কয়েক হাজার পরিবার।
বৃহস্পতিবার (৮ জুলাই) রাত ১২টায় পানি প্রবাহ আরও বেড়ে বিপৎসীমার ৩০ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হয়।এর আগে রাত ৯টায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে তিস্তার পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ৮০ সেন্টিমিটার (স্বাভাবিক ৫২ দশমিক ৬০ সেন্টিমিটার)। যা বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।


জানা গেছে, ভারতের সিকিম উপত্যকা থেকে সৃষ্ঠ তিস্তা নদী ভারতে প্রবাহিত হয়ে লালমনিরহাট জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। উজানে ভারতের অংশে ভারত সরকার বাঁধ নির্মাণ করে তিস্তা নদীর এক তরফাভাবে ব্যবহার করছে। ফলে শুষ্ক মৌসুমে বাংলাদেশ অংশে কোনো পানি থাকে না। মরুভুমিতে পরিণত হয় তিস্তা। আবার বর্ষাকালে অতিবর্ষণের ফলে ভারতের অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ায় বাংলাদেশ অংশে ভয়াবহ বন্যা আর তীব্র ভাঙনের মুখে পড়ে লালমনিরহাটের ৫টি উপজেলাসহ নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন