News71.com
 Bangladesh
 09 Jul 21, 11:29 AM
 178           
 0
 09 Jul 21, 11:29 AM

মাইজিপি অ্যাপে থাকছে কোভিড-১৯ টিকার রেজিস্ট্রশন অপশন॥

মাইজিপি অ্যাপে থাকছে কোভিড-১৯ টিকার রেজিস্ট্রশন অপশন॥

নিউজ ডেস্কঃ নিজেদের দায়িত্বশীল কার্যক্রমের পরিধি বিস্তারের লক্ষ্যে ওয়ান-স্টপ ডিজিটাল সমাধান ‘মাইজিপি’তে জাতীয় টিকাদান কার্যক্রম পরিচালনা পোর্টাল ‘সুরক্ষা’ (https://surokkha.gov.bd/) অন্তর্ভুক্ত করেছে গ্রামীণফোন। এর ফলে মাইজিপি ব্যবহারকারীরা এখন কোভিড-১৯ টিকার জন্য নিবন্ধন করতে বাংলাদেশ সরকার অনুমোদিত এ পোর্টালটি সহজেই ব্যবহার করতে পারবেন বলে এক বিজ্ঞপ্তিতে জানায় গ্রামীণফোন। মাইজিপি ব্যবহারকারীরা অ্যাপের ‘হোয়াটস নিউ’ সেকশনে সুরক্ষা পোর্টালে প্রবেশের জন্য নতুন যুক্ত হওয়া কার্ডটি পাবেন। কার্ডটিতে ক্লিক করার পর ব্যবহারকারীদের সরাসরি ‘সুরক্ষা’ পোর্টালের ওয়েবপেজে নিয়ে যাওয়া হবে, যেখানে তারা জীবন রক্ষাকারী কোভিড-১৯ টিকার নিবন্ধন করতে পারবেন।

গ্রামীণফোন মনে করে, এ উদ্যোগটি টিকা নিবন্ধনের সার্বিক প্রক্রিয়াকে আরও সহজ করবে এবং ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের প্রয়াসে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। সুরক্ষা পোর্টালের মাধ্যমে টিকা নিবন্ধনের স্ট্যাটাস আপডেট দেখা যাবে, টিকা কার্ড ও টিকা দেওয়ার পরে সনদ সংগ্রহ করা যাবে এবং সম্পূর্ণ কার্যক্রম সম্পর্কে জানতে বিভিন্ন প্রশ্নের উত্তর পাওয়া যাবে। মাইজিপি’তে সুরক্ষা পোর্টালের সংযোজন, গ্রামীণফোনের গ্রাহকদের এ সংকটকালীন সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তা পূরণে সহায়তা করবে বলে প্রত্যাশা করা যাচ্ছে।

এ নিয়ে গ্রামীণফোনের চিফ ডিজিটাল অ্যান্ড স্ট্র্যাটেজি অফিসার সোলায়মান আলম বলেন, দীর্ঘমেয়াদে কোভিড-১৯ -এর বিরুদ্ধে লড়াইয়ে ভ্যাকসিনই আমাদের সবচেয়ে বড় হাতিয়ার, আর তাই সবার মধ্যে ভ্যাকসিন (টিকা) নিয়ে সচেতনতা তৈরিতে আমাদের আরও বেশি জোর দিতে হবে। সব মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা তুলনামূলক কঠিন একটি কাজ। গ্রামীণফোন এর অফিশিয়াল অ্যাপ মাইজিপি’তে সুরক্ষা পোর্টালকে সংযুক্ত করে বিশাল টিকা কার্যক্রমে ভূমিকা রাখার চেষ্টা করবে। মাইজিপি অ্যাপের মাধ্যমে অধিক সংখ্যক মানুষের কাছে পৌঁছানো সম্ভব হবে। একটি মহামারিমুক্ত ভবিষ্যতের প্রত্যাশায়, যা কোভিড টিকার নিবন্ধনকে আরও সহজ করবে। স্মার্টফোনে মাইজিপি অ্যাপটি http://mygp.li/spoওয়েবপেজ থেকে ডাউনলোড করা যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন