News71.com
 Bangladesh
 09 Jul 21, 11:29 AM
 195           
 0
 09 Jul 21, 11:29 AM

অটোরিক্সার চার্জার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ॥

অটোরিক্সার চার্জার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ॥

নিউজ ডেস্কঃ ঢাকার কামরাঙ্গীরচরে একটি বাসায় অটোরিকশার চার্জার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৯ জুলাই) ভোর ৪টার দিকে কামরাঙ্গীরচরের আহসানবাগ এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- ইজি বাইকচালক আ. মতিন (৪০), তার স্ত্রী গৃহিণী ইসয়াসমিন আক্তার ময়না (৩৫), দুই মেয়ে আয়শা (৬) ও মায়শা (১০) এবং ময়নার ভাগনে আবুল খায়ের রায়হান (২৫)।

দগ্ধ রায়হান নিজেই জানান, তিনি একটি প্রতিষ্ঠানে জুনিয়র ওয়েব ডিজাইনার হিসেবে চাকরি করেন। ওই বাসায় তার মা থাকলেও তিনি অন্যখানে থাকেন। রাতেই তিনি ওই বাসায় মায়ের কাছে গিয়েছিলেন। রাতে মতিনের পরিবারের বাসার একটি রুমে ছিলেন তিনি। ভোরে যখন তারা সবাই ঘুমিয়েছিলেন তখন বিকট শব্দে একট বিস্ফোরণ হয়। মুহূর্তেই ঘুম ভেঙে গেলে চারদিকে আগুন দেখতে পান তিনি। বিস্ফোরণে রুমের দরজাও ভেঙে গেছে। পরে তারা দৌড়ে বাসায় বাইরে চলে যান। তবে এর আগেই তাদের শরীর পুড়ে যায়। তিনি বলেন, মতিন প্রতিদিন বাসাতেই অটোরিকশা চার্জ করত। অটোরিকশাটি বাসার বাইরে রেখে তার চার্জার রুমের ভেতরে বিদ্যুতের সঙ্গে সংযোগ করত। সেই চার্জার থেকেই ভোরে বিস্ফোরণে এই দগ্ধে ঘটনা ঘটেছে। তবে এর আগে কখনও ওই বাসায় এই রকম ঘটনা ঘটেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন