News71.com
 Bangladesh
 09 Jul 21, 11:30 AM
 218           
 0
 09 Jul 21, 11:30 AM

অস্ত্র ও মাদক রাখার দায়ে রাজশাহীর আড়ানী পৌর মেয়র মুক্তার আলী ঈশ্বরদীতে গ্রেফতার॥  

অস্ত্র ও মাদক রাখার দায়ে রাজশাহীর আড়ানী পৌর মেয়র মুক্তার আলী ঈশ্বরদীতে গ্রেফতার॥   

নিউজ ডেস্কঃ রাজশাহীর আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল এএসপি (ডিএসবি) রুবেল আহমেদ এবং ডিবি ইন্সপেক্টর আতিকের নেতৃত্বে পাবনা জেলার ঈশ্বরদী থানার পাকশীতে শুক্রবার ভোর পাঁচটার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরবর্তীতে তাকে নিয়ে বাঘা থানার আড়ানীতে মেয়রের নিজ বাড়ি তল্লাশি অভিযান চালিয়ে তার দেখানো মতে চার বোতল ফেন্সিডিল, একশত গ্রাম গাঁজা, নগদ একলাখ টাকা এবং দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত ৭ জুলাই তার বাড়িতে অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মাদকদ্রব্য এবং নগদ প্রায় এক কোটি টাকা উদ্ধার করেছিল রাজশাহী জেলা পুলিশ। সে সময় মেয়রের স্ত্রী ও দুই ভাতিজাকে গ্রেফতার করে পুলিশ। তখন থেকেই সে পলাতক ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন