News71.com
 Bangladesh
 09 Jul 21, 11:30 AM
 223           
 0
 09 Jul 21, 11:30 AM

ভারতীয় কাশ্মীরে বন্দুকযুদ্ধ॥ দুই ভারতীয় সেনা ও ছয় সন্ত্রাসী নিহত

ভারতীয় কাশ্মীরে বন্দুকযুদ্ধ॥ দুই ভারতীয় সেনা ও ছয় সন্ত্রাসী নিহত

নিউজ ডেস্কঃ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে তিনটি আলাদা বন্দুকযুদ্ধে ৬ সন্ত্রাসী ও ২ ভারতীয় সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে সেখানকার পুলিশ ও সেনাবাহিনী। বৃহস্পতিবারই এ তিনটি বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে। রাজৌরিতে নিয়ন্ত্রণ রেখার (লাইন অব কন্ট্রোল) কাছে বন্দুকযুদ্ধে ২ ‘জঙ্গির’ পাশাপাশি ২ সেনাও নিহত হয়েছে বলে জানান সেনাবাহিনীর এক মুখপাত্র।

সেনাবাহিনীর একটি টহল দল সুন্দারবানি সেক্টরের দাদাল বন এলাকায় সন্ত্রাসীদের মুখোমুখি হয়। সন্ত্রাসীরা গুলি ও হাতবোমা ছুড়লে শুরু হয় গোলাগুলি। পাকিস্তান থেকে আসা ২ বিদেশি জঙ্গি নিহত হয়েছে। ২টি একে ৪৭ বন্দুক গুলি উদ্ধার করা হয়েছে। এ অভিযানে নায়েব সুবেদার শ্রীজিথ এম এবং সিপাহি মারুপ্রোলু জসওয়ান্ত রেড্ডিরও মৃত্যু হয়েছে, বলেন সেনাবাহিনীর এক মুখপাত্র।

তিনি বলেন, রাজৌরির সুন্দারবানি সেক্টরের দাদাল এলাকায় অনুপ্রবেশ এবং সন্ত্রাসীদের আনাগোনার খবর পেয়ে তারা এই অভিযানে নামেন। ওই এলাকায় সেনাবাহিনী ২৯ জুন থেকেই বিস্তৃত টহল কার্যক্রম শুরু করে।গতকাল বৃহস্পতিবার দক্ষিণ কাশ্মীরে পুলওয়ামা ও কুলগামে আরও দুটি অভিযানে ৪ সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কুলগাম ও পুলওয়ামায় নিহত ৪ জঙ্গির সবাই স্থানীয়। কুলগামে যে দুজন নিহত হয়েছে তারা জাতীয় মহাসড়কে বড় ধরনের হামলার পরিকল্পনা করছিল, ওই মহাসড়কের খুব কাছেই বন্দুকযুদ্ধটি হয়েছে বলেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ভিজয় কুমার। তিনি একদিনে তিনটি অভিযানে সফল হওয়ায় নিরাপত্তা বাহিনীকে অভিনন্দনও জানিয়েছেন।নিহত ৪ সন্ত্রাসীর নাম শাহবাজ আহমেদ শাহ, নাসির আইয়ুব পণ্ডিত, কিফায়াত সোফি ও ইনায়েত আহমেদ দার। এর মধ্যে শাহবাজ জইশ ই-মোহাম্মদের সদস্য, বাকিরা লস্কর ই-তৈয়বার। দুটি অভিযান থেকে ২টি একে ৪৭ বন্দুক, ২টি পিস্তল, বিপুল পরিমাণ গুলি ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন