News71.com
 Bangladesh
 09 Jul 21, 06:58 PM
 181           
 0
 09 Jul 21, 06:58 PM

সুন্দরবন থেকে ফাঁদসহ তিন চোরা শিকারি আটক॥

সুন্দরবন থেকে ফাঁদসহ তিন চোরা শিকারি আটক॥

নিউজ ডেস্কঃ সুন্দরবনে ফাঁদসহ তিন চোরা শিকারিকে আটক করেছে বনি বিভাগ। বৃহস্পতিবার (০৮ জুলাই) রাতে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের চান্দেশ্বর এলাকা থেকে এদের আটক করে বনরক্ষীরা। এসময় তাদের কাছ থেকে ১৫০ ফুট ফাঁদ, শিকারিদের ব্যবহৃত ট্রলার, দা ও ছুড়ি জব্দ করা হয়।

শুক্রবার (০৯ জুলাই) দুপুরে বন আইনে মামলা দায়ের করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। আটকরা হলেন- বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার তাফালবাড়ি গ্রামের আবুল শিকদারের ছেলে শাহাদাত শিকদার (৩০), একই এলাকার মালেক খানের ছেলে কাইয়ুম খান (২২) ও দক্ষিণ চরদোয়ানির গ্রামের ছত্তার খানের ছেলে জাকারিয়া খান (২৩)। সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তিন চোরা শিকারিকে আটক করা হয়েছে। বন আইনে মামলা দায়ের করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন