News71.com
 Bangladesh
 09 Jul 21, 07:00 PM
 242           
 0
 09 Jul 21, 07:00 PM

করোনা আপডেট॥ দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১১৩২৪, মৃত্যুর নতুন রেকর্ড ২১২

করোনা আপডেট॥ দেশে ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১১৩২৪, মৃত্যুর নতুন রেকর্ড ২১২

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন নতুন করে শনাক্ত হয়েছেন ১১ হাজার ৩২৪ জন। এ সময়ে দেশে করোনায় মৃত্যু হয়েছে আরও ২১২ জনের। শুক্রবার (৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন