News71.com
 Bangladesh
 09 Jul 21, 08:02 PM
 233           
 0
 09 Jul 21, 08:02 PM

রাজধানীর গুরুত্বপূর্ণ তিন পশুর হাট বাতিল করেছে ডিএসসিসি॥

রাজধানীর গুরুত্বপূর্ণ তিন পশুর হাট বাতিল করেছে ডিএসসিসি॥

নিউজ ডেস্কঃ চলমান করোনা মহামারি পরিস্থিতি বিবেচনায় তিনটি পশুর হাট বাতিল করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। শুক্রবার (৯ জুলাই) নগর ভবন থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে বিষয়টি জানানো হয়। বাতিল হওয়া পশুর হাটগুলো হলো—লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন খালি জায়গা ও কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন বিশ্বরোডের আশপাশের খালি জায়গা, আমুলিয়া মডেল টাউনের আশপাশের খালি জায়গা এবং শ্যামপুর কদমতলী বাসস্ট্যান্ড সংলগ্ন খালি জায়গা।

দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি বিভাগ করপোরেশন এলাকায় ১৩টি অস্থায়ী পশুর হাটের ৩ পর্যায়ে দরপত্রের আহ্বান জানিয়ে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে। প্রথম ও দ্বিতীয় পর্যায়ের দরপত্র শেষে ১০টি অস্থায়ী পশুর হাটের ইজারা দেওয়া হয়। করোনা পরিস্থিতি বিবেচনায় তৃতীয় পর্যায়ের দরপত্র শেষে আর কোনো পশুর হাট ইজারা না দেওয়ার সিদ্ধান্ত হয়। ঈদুল আজহার দিনসহ মোট ৫ দিন এসব হাটে পশু কেনা-বেচা করা যাবে। হাটগুলোতে স্বাস্থ্যবিধি পরিপালনসহ অন্যান্য শর্তাবলি সাপেক্ষে অস্থায়ী ১০ পশুর হাট ইজারাপ্রাপ্তদের সঙ্গে চুক্তি সম্পন্ন করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন