News71.com
 Bangladesh
 09 Jul 21, 08:02 PM
 242           
 0
 09 Jul 21, 08:02 PM

মুজিববর্ষ উপলক্ষে ফিলিপাইনে স্মারক খাম ও বিশেষ ডাকটিকেট প্রকাশ ॥  

মুজিববর্ষ উপলক্ষে ফিলিপাইনে স্মারক খাম ও বিশেষ ডাকটিকেট প্রকাশ ॥   

নিউজ ডেস্কঃ ফিলিপাইনের পোস্টাল করপোরেশন ফিলপোস্ট বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম-শতবার্ষিকীতে তার স্মরণে স্মারক খাম ও বিশেষ ডাকটিকেট অবমুক্ত করেছে। ম্যানিলাস্থ বাংলাদেশ দূতাবাস ও ফিলিপাইন পোস্টাল করপোরেশন ফিলপোস্টের যৌথ উদ্যোগে আজ শুক্রবার এক অনাড়ম্বর অনুষ্ঠানে ম্যানিলায় বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে উদ্বোধনী খাম ও ডাকটিকিট অবমুক্ত করেন ফিলপোস্ট পোস্টমাস্টার জেনারেল ও প্রধান নির্বাহী কর্মকর্তা নরম্যান ফুলগেনশিও এবং ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম।

কোভিড-১৯ অতিমারীর পরিপ্রেক্ষিতে অবশ্যপালনীয় সকল স্বাস্থ্যবিধি অনুসরণ করে সীমিত পরিসরে আয়োজিত এ অনুষ্ঠানে ফিলপোস্টের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। শুক্রবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিপাইনের পোস্টমাস্টার জেনারেল নরম্যান ফুলগেনশিও ফিলপোস্টকে জাতির পিতার জন্মশতবর্ষ উদযাপনে অংশীদার করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন