News71.com
 Bangladesh
 09 Jul 21, 08:04 PM
 228           
 0
 09 Jul 21, 08:04 PM

গরিবদের পাশে থাকা বিত্তবানের ইমানি দায়িত্ব॥ চসিকে’র সাবেক মেয়র নাছির

গরিবদের পাশে থাকা বিত্তবানের ইমানি দায়িত্ব॥ চসিকে’র সাবেক মেয়র নাছির

নিউজ ডেস্কঃ নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, সমাজের নিম্নবিত্ত, গরিব ও অসহায় মানুষের পাশে থাকা প্রতিটি বিত্তবান মানুষের ইমানি দায়িত্ব। অনাহারে থাকা মানুষের মুখে খাদ্য তুলে দিতে পারা পরম এবাদত। এতে মহান আল্লাহতা’লা খুশি হন। ধনীর ধনে গরিব অসহায় মানুষের হক রয়েছে। চলমান কঠোর লকডাউনের এ ক্রান্তিকালে সরকার নানাভাবে কর্মহীন অসহায় মানুষকে সাহায্য করে যাচ্ছে। এ চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদেরকে সরকারের সঙ্গে একাত্ম হতে হবে। শুক্রবার (৯ জুলাই) বাদ জুমা চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা কার্যালয়ের সামনে শহীদ মাহফুজ স্মৃতি সংসদের উদ্যোগে ৫ শতাধিক গরিব অসহায় মানুষকে রান্না করা খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ মাহফুজ স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ওয়াহিদুল আলম শিমুলের সভাপতিত্বে ও ডা. বাবর চৌধুরী বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে কেন্দ্রীয় শ্রমিকলীগ সহসভাপতি শফর আলী, নগর আওয়ামী লীগ কার্যকরী সদস্য বেলাল আহমেদ, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, শাশ্বত চৌধুরী লিটু, জাবেদুল আলম সুমন, সাখাওয়াত হোসেন সাকু,সুজিত দাশ, শেখ ফরিদ, নিজাম উদ্দিন, আবদুল কাদের, কামরুজ্জামান রুবেল আহমেদ বাবু, শফিকুর রহমান তাপস, মাকসুদুর রহমান মাসুদ, মো. নিজাম উদ্দিন, আলাউদ্দিন আলো, মো.ইউসুফ, সজীব আনোয়ার ইভান, দিবাকর দাশ, আবুল বশর অভি প্রমুখ বক্তব্য দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন