News71.com
 Bangladesh
 09 Jul 21, 10:48 PM
 255           
 0
 09 Jul 21, 10:48 PM

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তি উপলক্ষে ত্রিপুরায় জাতীয় কংগ্রেসের কর্মসূচী॥  

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তি উপলক্ষে ত্রিপুরায় জাতীয় কংগ্রেসের কর্মসূচী॥   

নিউজ ডেস্কঃ বাংলাদেশ মুক্তিযুদ্ধের ৫০তম বর্ষপূর্তি উৎসব উৎযাপনের লক্ষ্যে ভারতীয় জাতীয় কংগ্রেস বর্ষব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের কর্মসূচি নিয়েছে। শুক্রবার(৯ জুলাই) ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির মুখপাত্র তাপস দে সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে বাংলাদেশ মুক্তিযুদ্ধ উদযাপন কমিটি ত্রিপুরা রাজ্যের ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রবন্ধ এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রতিযোগিতার বিষয় হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ (১৯৭১) ভারতরত্ন ইন্দিরা গান্ধী ও ত্রিপুরার অবদান। আগামী ৩১ আগস্টের মধ্যে প্রবন্ধ লিখে জমা দিতে হবে আগরতলার কংগ্রেস ভবনে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন