News71.com
 Bangladesh
 10 Jul 21, 11:14 AM
 222           
 0
 10 Jul 21, 11:14 AM

শিশু মনে হলেই তো হবে না, প্রমাণ দিতে হবে॥ রূপগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত স্থানে প্রতিমন্ত্রী

শিশু মনে হলেই তো হবে না, প্রমাণ দিতে হবে॥ রূপগঞ্জে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত স্থানে প্রতিমন্ত্রী

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সেজান জুস কারখানায় কোনো শিশুকে শ্রমিক হিসেবে নিয়োগ দেওয়া হয়ে থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। তিনি বলেন, এই কারখানায় ১৮ বছরের নিচে কোনো শিশু শ্রমিক হিসেবে কাজ করেছে কিনা, আমার জানা নেই। তাদের শিশু মনে হলেই তো হবে না, তারা যে শিশু এ বিষয়ে প্রমাণ দেখাতে হবে।

শুক্রবার (০৯ জুলাই) সন্ধ্যার পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী। বেগম মন্নুজান সুফিয়ান বলেন, কারখানার শ্রমিকদের মধ্যে কেউ শিশু আছে কিনা তার প্রমাণ দেখাতে হবে। যদি শিশুকে শ্রমিক হিসেবে নিয়োগ দেওয়া হয়, তাহলে সংশ্লিষ্টদের বিষয়ে অবশ্যই আমরা ব্যবস্থা নেবো। এখানে যদি শিশুশ্রম থেকেও থাকে তা সংশ্লিষ্টদের ত্রুটি হিসেবে বিবেচিত হবে। আমরা আইনগত ব্যবস্থা নেবো। তিনি বলেন, কারখানায় শিশু শ্রমিক কাজ করেছে কিনা এমন কোনো তথ্য আমরা এখনও পায়নি। আমাদের লোকরা কাজ করছেন। আমাদের একটি টিম এখানে কাজ করছে, তারাও এখনও এ বিষয়ে জানাতে পারেনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন