News71.com
 Bangladesh
 10 Jul 21, 11:17 AM
 551           
 0
 10 Jul 21, 11:17 AM

লকডাউনের ৯ম দিনে প্রায় ৫ লাখ টাকা জরিমানা আদায় র‍্যাবের॥

লকডাউনের ৯ম দিনে প্রায় ৫ লাখ টাকা জরিমানা আদায় র‍্যাবের॥

নিউজ ডেস্কঃ করোনার সংক্রমণ রোধে সরকার নির্ধারিত কঠোর লকডাউনের নবম দিনে বিধিনিষেধ অমান্য করায় ১৬৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।শুক্রবার (৯ জুলাই) দেশব্যাপী ২২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ১৬৪ জনকে সর্বমোট ৪ লাখ ৯৮ হাজার ৬শ টাকা জরিমানা করা হয়। র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ৯ম দিনে বিধি-নিষেধ কার্যকর ও জনসচেতনতা বাড়াতে সারাদেশব্যাপী মাঠে ছিল র‌্যাব।

বিধি-নিষেধ কার্যকর করতে র‌্যাবের নিয়মিত টহল ও চেকপোস্টের পাশাপাশি মোতায়েন ছিল অতিরিক্ত টহল ও চেকপোস্ট। ৯ম দিনে বিধি-নিষেধ বাস্তবায়নে সারাদেশব্যাপী র‌্যাবের ১৯২টি টহল ও ১৯৭টি চেকপোস্ট পরিচালনা করা হয়। বিনা প্রয়োজনে মানুষের চলাচল নিয়ন্ত্রণে র‌্যাবের জনসচেতনামূলক মাইকিং, লিফলেট বিতরণ ও বিনামূল্যে মাস্ক বিতরণ কর্মসূচি চলমান ছিল। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বিধি-নিষেধ বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। এছাড়াও র্যা ব জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সারাদেশব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। বিধি-নিষেধ অমান্য করায় সারা দেশব্যাপী পরিচালিত ২২টি ভ্রাম্যমাণ আদালতে ১৬৪ জনকে ৪ লাখ ৯৮ হাজার ৬শ টাকা জরিমানা করা হয়। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধকরণে বিনামূল্যে আড়াই হাজারের বেশি মাস্ক বিতরণ করা হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করা হয়। এদিন ২৪২টি অসহায় ও দুঃস্থ পরিবারের খাদ্য সহায়তাও দিয়েছে র্যা ব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন