News71.com
 Bangladesh
 10 Jul 21, 07:24 PM
 238           
 0
 10 Jul 21, 07:24 PM

রূপগঞ্জের অগ্নিদুর্ঘটনার বিষয়টি প্রধানমন্ত্রী মনিটর করছেন॥ ওবায়দুল কাদের

রূপগঞ্জের অগ্নিদুর্ঘটনার বিষয়টি প্রধানমন্ত্রী মনিটর করছেন॥ ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে কারখানায় মর্মান্তিক অগ্নিদুর্ঘটনার বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই মনিটর করছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ও কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান। আজ শনিবার (১০ জুলাই) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বঙ্গবন্ধু আদর্শ ফোরামের দেড় যুগপূর্তি উপলক্ষে আলোচনা সভায় এ কথা জানান। তিনি তার সরকারি বাসভবন থেকে ভার্চ্যুয়ালি এ আলোচনা সভায় যুক্ত হন। তিনি বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি কারখানায় মর্মান্তিক অগ্নিদুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ ও স্বজন হারানো পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাচ্ছি ৷ এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী যারা দায়ী হবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এ বিষয়ে মনিটর করছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন