News71.com
 Bangladesh
 10 Jul 21, 07:56 PM
 211           
 0
 10 Jul 21, 07:56 PM

আশ্রয়ণ প্রকল্পের প্রতিটি অভিযোগ সরজমিন যাচাই করা হচ্ছে॥ প্রকল্প পরিচালক

আশ্রয়ণ প্রকল্পের প্রতিটি অভিযোগ সরজমিন যাচাই করা হচ্ছে॥ প্রকল্প পরিচালক

নিউজ ডেস্কঃ আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় বাড়ি নির্মাণে অনিয়ম বা ত্রুটি নিয়ে প্রত্যেকটি অভিযোগ সরেজমিনে যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক (পিডি) মো. মাহবুব হোসেন। শনিবার (১০ জুলাই) দুপুরে বগুড়া জেলার শেরপুর উপজেলার বুড়িগাড়ির খানপুর এলাকায় আশ্রয়ণ প্রকল্পের বাড়ি পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এক প্রশ্নের জবাবে প্রকল্প পরিচালক মো. মাহবুব হোসেন বলেন, একটি কাজ করতে গেলে অনিচ্ছাকৃত ভুল হতে পারে। সে বিষয়টি আমরা দেখছি। যে বিষয়গুলো বিভিন্ন মিডিয়াতে এসেছে। সেগুলো কি ভুল নাকি ইনটেনশনাল, সেটা আমরা যাচাই করছি। প্রত্যেকটা কেস, প্রত্যেকটা বিষয় আমরা অ্যাটেইন করবো, কোনোটাই আনঅ্যাটেন্ডেড থাকবে না।

তিনি বলেন, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর সেরা উপহার ভূমিহীন, গৃহহীনদের বিনা পয়সায় গৃহ প্রদান। যেটাকে আমরা বলে থাকি ‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে শেখ হাসিনা মডেল’, সারা বাংলাদেশে চলছে। চলমান কার্যক্রম বিষয়ে কোথাও কোথাও থেকে আমরা প্রতিবেদন পেয়েছি এবং মিডিয়াতে এসেছে কোথাও কোথাও সমস্যা হয়েছে। এ বিষয়গুলো গতকাল থেকে আমাদের প্রকল্প অফিসের ৫টি টিম বিভিন্ন জেলায় সরেজমিনে দেখছে। কী সুবিধা-অসুবিধা সেটা শনাক্ত করে কী ব্যবস্থা নেওয়া যায় সেই কাজ করছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন