News71.com
 Bangladesh
 10 Jul 21, 07:57 PM
 196           
 0
 10 Jul 21, 07:57 PM

রেলওয়ের তেল ও ব্যাটারি চুরির দায়ে আটক ৭॥

রেলওয়ের তেল ও ব্যাটারি চুরির দায়ে আটক ৭॥

নিউজ ডেস্কঃ রেলওয়ে স্টেশন ও টাইগারপাসের মার্শাল ইয়ার্ড থেকে ৫শ লিটার ডিজেল, ৩৯টি বড় ব্যাটারিসহ ৭ জনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। এদের মধ্যে ৫ জন রেলওয়ের কর্মচারী ও ২ জন বহিরাগত । শুক্রবার (৯ জুলাই) গভীর রাতে চট্টগ্রাম স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম ও মার্শাল ইয়ার্ড থেকে তাদের আটক করা হয়। আটক সাতজনের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন- রেলওয়ের কর্মচারী সুমন শীল (৩৫), আমজাদ হোসেন (৬৭) ও মো. শহীদ (৪৯)। রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ডেন্ট সত্যজিৎ দাশ বলেন, ৫শ লিটার তেল ও ৩৯টি ব্যাটারি চুরির দায়ে রেলওয়ে ৫ কর্মচারীসহ বহিরাগত ২ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ২টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন