News71.com
 Bangladesh
 10 Jul 21, 07:57 PM
 223           
 0
 10 Jul 21, 07:57 PM

করোনা পরিস্থিতি আরও ভয়ানক হওয়ার আশঙ্কা॥

করোনা পরিস্থিতি আরও ভয়ানক হওয়ার আশঙ্কা॥

নিউজ ডেস্কঃ চলমান করোনা পরিস্থিতি আরও ভয়ানক হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি সঙ্কটের ভয়াবহতা উপলব্ধি করে সবাইকে সচেতনতার সর্বোচ্চ মাত্রা অনুসরণ করার আহ্বান জানান। আজ শনিবার (১০ জুলাই) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বঙ্গবন্ধু আদর্শ ফোরামের দেড় যুগপূর্তি উপলক্ষে আলোচনা সভায় এ আহ্বান জানান। তিনি তার সরকারি বাসভবন থেকে ভার্চ্যুয়ালি এ আলোচনা সভায় যুক্ত হন। ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্ব এখন করোনা বিরোধী লড়াইয়ে অবতীর্ণ৷ জগতের সমৃদ্ধ দেশগুলোও করোনার অভিঘাত মোকাবিলায় হিমশিম খাচ্ছে ৷ সংক্রমণ ও মৃত্যু হার উচ্চমাত্রা পেয়েছে৷ চলমান ধারা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ভয়ানক হবে বলে আশঙ্কা রয়েছে৷ এমতাবস্থায় মানুষের জীবন ও জীবিকার সুরক্ষাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার ৷ অসহায় খেটে-খাওয়া মানুষের সুরক্ষা এবং সংক্রমণ রোধ এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। এ চ্যালেঞ্জিং কাজে সরকারের প্রচেষ্টা তখনই সফল হবে যদি সবাই সঙ্কটের ভয়াবহতা উপলব্ধি করে এবং সচেতনতার সর্বোচ্চ মাত্রা অনুসরণ করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন