News71.com
 Bangladesh
 10 Jul 21, 08:11 PM
 224           
 0
 10 Jul 21, 08:11 PM

কুড়িগ্রামে লকডাউন উপেক্ষা করে ব্যবসায়ীদের বিক্ষোভ॥  

কুড়িগ্রামে লকডাউন উপেক্ষা করে ব্যবসায়ীদের বিক্ষোভ॥   

নিউজ ডেস্কঃ কুড়িগ্রামের উলিপুরে সরকারের বিধিনিষেধ (লকডাউন) উপেক্ষা করে দোকানপাট খোলার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন কাপড় ও জুতার ব্যবসায়ীরা। শনিবার দুপুরে তারা শহরের বড় মসজিদ মোড়ে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, সরকার ঘোষিত কঠোর লকডাউনে দোকানপাট বন্ধ হয়ে যাওয়ায় অনেকটা বেকার হয়ে পড়েছেন কাপড়-জুতার দোকানের মালিক ও কর্মচারীরা। কোরবানির ঈদকে সামনে রেখে তাদের বেচাকেনা থাকলে কর্মচারীদের বেতন ও নিজেদের কিছুটা উপকার হবে বলে তারা দোকানপাট খোলার দাবিতে এ মানববন্ধন করেন। এসময় খবর পেয়ে উলিপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা ও উলিপুর থানার ওসি ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে শান্ত করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জানতে চাইলে বস্ত্র ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, সরকারের নির্দেশ আমরা অবশ্যই মেনে চলব। কিন্তু আজকের বিক্ষোভ ও মানববন্ধন সম্পর্কে তিনি কিছুই জানেন না বলে জানান।
এ ছাড়া উলিপুর বণিক সমতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা বলেন, সারাদেশে লকডাউন চলাকালিন এ ধরনের কর্মসূচি নিন্দনীয়। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলে, কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন