News71.com
 Bangladesh
 10 Jul 21, 10:42 PM
 210           
 0
 10 Jul 21, 10:42 PM

রাজবাড়ি সদর হাসপাতালে দুর্বৃত্তদের হামলা॥ আহত ৩

রাজবাড়ি সদর হাসপাতালে দুর্বৃত্তদের হামলা॥ আহত ৩

নিউজ ডেস্কঃ রাজবাড়ী সদর হাসপাতালে জরুরি বিভাগে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার (১০ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এ সময় জরুরি বিভাগে দায়িত্বরত অফিস সহকারী নজরুল ইসলাম মিঠুন আহত হন। পরে কিছুক্ষণ জরুরি বিভাগের সেবা বন্ধ রেখে পরিস্থিতি শান্ত করা হয়। পরে আজ শনিবার দুপুর সোয়া ১টার দিকে পুনরায় সেবা কার্যক্রম চালু হয়।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, অতর্কিত হামলা করে মিঠুন নামের এক অফিস সহকারীর ওপর হামলা চালায় কয়েকজন যুবক। এ সময় এগিয়ে আসলে তাদেরও মারধর করা হয়। পরে তারা জরুরি বিভাগের গ্লাস ভাংচুর করে চলে যায়। আহত নজরুল ইসলাম মিঠুন বলেন, করোনাকালীন সময়ে জরুরি বিভাগে রোগীদের চাপ বেশি। অন্যদিনের মতো আজও সিরিয়াল নিয়ন্ত্রণে কাজ করছিলাম। কিন্তু হঠাৎ ১০ থেকে ১৫ জন যুবক দায়িত্বরত মেডিকেল অফিসারের কক্ষে ঢুকে মারধর শুরু করেন। হাসপাতালের তত্ত্বাবধায়ক দীপক কুমার বিশ্বাস বলেন, কে বা কারা এ হামলা করেছে তা জানা যায়নি। তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে জানানো হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন