News71.com
 Bangladesh
 11 Jul 21, 11:01 AM
 218           
 0
 11 Jul 21, 11:01 AM

লকডাউনে পিকনিক করতে গিয়ে জলে ডুবে প্রাণ গেল যুবকের॥

লকডাউনে পিকনিক করতে গিয়ে জলে ডুবে প্রাণ গেল যুবকের॥

নিউজ ডেস্কঃ লকডাউনে পিকনিক করতে গিয়ে বান্দরবানে ঝিড়ির জলে ডুবে রবিউল (১৮) নামে এক যুককের মৃত্যু হয়েছে। শনিবার (১০ জুলাই) দুপুরে বান্দরবানের রুমা উপজেলা সদর থেকে ৩ কিলোমিটার দূরে পলি ঝিড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রবিউল রুমার মুসলিম পাড়ার মোহাম্মদ ইউনুসের ছেলে এবং পেশায় জিপ চালক।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম চৌধুরী জানান, শনিবার দুপুরে খাওয়া শেষে পাহাড় বেয়ে ওপর উঠে ঝিড়ির জলে লাফ দিয়ে আনন্দ করতে থাকেন একদল যুবক। এক পর্যায়ে জিপ চালক রবিউল লাফ দিলে তিনি আর পানি থেকে উঠতে পারেননি। পরে স্থানীয় লোকজন ও সঙ্গীরা খোঁজাখুঁজি করে রবিউলকে ঝিড়ির পানি থেকে উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে‌ দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, এই ঘটনায় তদন্ত করা হচ্ছে। এদিকে উদ্ধার কাজ চালাতে গিয়ে রবিউলের এক সঙ্গী এরফান আহত হন। তাকে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন