News71.com
 Bangladesh
 11 Jul 21, 11:01 AM
 219           
 0
 11 Jul 21, 11:01 AM

‘কঠোর লকডাউনে’ সিলেটে ১৩৮ মামলা॥ আটক ১০০ যানবাহন

‘কঠোর লকডাউনে’ সিলেটে ১৩৮ মামলা॥ আটক ১০০ যানবাহন

নিউজ ডেস্কঃ কঠোর লকডাউনের দশম দিনে স্বাস্থ্যবিধি না মানায় সিলেটে ১৩৫ মামলায় ১ লাখ ৯০ হাজার ২২০ টাকা জরিমানা করা হয়েছে। আটক করা হয়েছে ১০০ যানবাহন। শনিবার (১০ জুলাই) দিনভর নগরে ও বিভিন্ন উপজেলায় অভিযানে জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন। সিলেট জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (কোভিড-১৯ মিডিয়া সেল) শাম্মা লাবিবা অর্ণব শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত করেন।

এতে বলা হয়, যথাযথভাবে লকডাউন পালন ও স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিত করতে মহানগর ও সিলেটের সব উপজেলায় ৩৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট একযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে ১৩৮টি মামলার বিপরীতে ১ লাখ ৯০ হাজার ২২০ টাকা জরিমানা এবং একজন ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে সহায়তা করেন সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব-পুলিশ ও আনসার সদস্যরা। এদিকে, সরকার ঘোষিত লকডাউনে স্বাস্থ্যবিধি অনুসরণ করাতে এসএমপির ক্রাইম, ট্রাফিক, ডিবি পুলিশ ও পুলিশ লাইন্সের ফোর্স যৌথভাবে ৩২টি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। আইন-শৃঙ্খলায় ৫২টি টিম নিরাপত্তায় নিয়োজিত থেকে ৭৫টি যানবাহনে মামলা এবং ১০০টি আটক করা হয়। আটক যানবাহনের মধ্যে ২৯টি সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল ৩১টি, প্রাইভেটকার ১৩টি ও অন্যান্য ২টি যানবাহনে মামলা দেওয়া হয়। আটক ১০০ যানবাহনের মধ্যে রয়েছে ৪৪টি সিএনজি অটোরিকশা, মোটরসাইকেল ২০টি, প্রাইভেটকার ৬টি এবং অন্যান্য যানবাহন ৩০টি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন