
নিউজ ডেস্কঃ রাজধানীর নিউমার্কেট সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী লতিফুর রহমান (৩৪) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১০ জুলাই) দিনগত রাত পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টায় তাকে মৃত ঘোষণা করেন। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কাউয়ুম জানান, শুনতে পেয়েছি সাইন্সল্যাব এলাকায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বিস্তারিত জানার জন্য চেষ্টা করা হচ্ছে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদশর্ক মো. বাচ্চু মিয়া জানান, রাত সাড়ে ১০টার দিকে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ডিএমপি এলাকার আদালতে কর্মরত।