News71.com
 Bangladesh
 11 Jul 21, 12:28 PM
 250           
 0
 11 Jul 21, 12:28 PM

লকডাউনে নারায়ণগঞ্জে ৫০০ পরিবহন শ্রমিকের হাতে প্রধানমন্ত্রীর খাদ্যসামগ্রী উপহার॥

লকডাউনে নারায়ণগঞ্জে ৫০০ পরিবহন শ্রমিকের হাতে প্রধানমন্ত্রীর খাদ্যসামগ্রী উপহার॥

নিউজ ডেস্কঃ করোনায় কর্মহীন হয়ে পরা পরিবহন শ্রমিকদের হাতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সামগ্রী তুলে দিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। গতকাল শনিবার (১০ জুলাই) নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে ৫০০ পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। খাদ্য সামগ্রী বিতরণকালে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম বেপারি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা, নেজারত ও ডেপুটি কালেক্টর সাইদুজ্জামান হিমু, সহাকরী কমিশনার আব্দুল মতিন খান প্রমুখ। এ সময় চাল, ডাল, আলু, পেয়াজ, তেল ও লবণের ১৩ কেজি প্যাকেজ প্রতিটি পরিবহণ শ্রমিকের মাঝে বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, আজকের খাদ্য সামগ্রীগুলো আপানাদের জন্যে প্রধানমন্ত্রীর উপহার। এটা আমরা দিচ্ছি না কিংবা আমার ব্যক্তিগত কোনো উদ্যোগ না। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের দেয়া হচ্ছে। আপনারা এই লকডাউনের মাঝে গাড়ি চালাতে পারছেন না, আপনাদের জীবনযাপনে কষ্ট হচ্ছে। সেই কষ্ট লাঘব করতে প্রধানমন্ত্রী আপনাদের জন্যে এই উপহার পাঠিয়েছেন। তিনি আরও বলেন, আপনারা লকডাউনে গাড়ি না চালিয়ে আমাদের যেভাবে সহযোগিতা করছেন, ঠিক সেইভাবে সামনের তিন-চারদিন আমাদের সহযোগিতা করবেন। সরকারি যে বিধিনিষেধ দেয়া হয়েছে সেগুলো প্রতিপালনে আপনারা আমাদের সহযোগিতা করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন