News71.com
 Bangladesh
 11 Jul 21, 12:29 PM
 263           
 0
 11 Jul 21, 12:29 PM

মুরগি ভর্তি পিকআপ ছিনতাই॥ গ্রেফতার ৩

মুরগি ভর্তি পিকআপ ছিনতাই॥ গ্রেফতার ৩

নিউজ ডেস্কঃ রাজধানীর শাহআলী থানা এলাকায় ৭০০ পিস মুরগিসহ পিকআপ ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে শাহআলী থানা পুলিশ। গ্রেফতাররা হলেন- হৃদয়, সোহেল রানা ও রায়হান চৌধুরী। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি পিকআপ ও মুরগির পিকআপ, একটি সুইচ গিয়ার ও একটি চাপাতি উদ্ধার করা হয়। শনিবার (১০ জুলাই) বিকেলে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ স ম মাহাতাব উদ্দিন। তিনি জানান, মঙ্গলবার (৬ জুলাই) দিনগত রাতে এক ব্যবসায়ী ৭০০ পিস ব্রয়লার মুরগিসহ কল্যাণপুর নতুন বাজারে বিক্রির জন্য রওনা দেন। রাত ২টার দিকে চিড়িয়াখানা লেকের দক্ষিণ দিকে পৌঁছালে অজ্ঞাতনামা কয়েকজন একটি পিকআপসহ ব্যবসায়ীর পিকআপের গতি রোধ করেন। এরপর ভিকটিম ব্যবসায়ী ও চালককে জোরপূর্বক পিকআপ থেকে নামিয়ে নগদ টাকা এবং মোবাইল ছিনিয়ে নেন। ভিকটিমদের পিকআপে উঠিয়ে সাভার ডেইরি ফার্ম এলাকায় ফেলে দিয়ে মুরগিসহ পিকআপ নিয়ে চলে যান। এ ঘটনায় শাহআলী থানায় একটি মামলা দায়ের করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন