News71.com
 Bangladesh
 11 Jul 21, 12:29 PM
 253           
 0
 11 Jul 21, 12:29 PM

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৩১॥

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৩১॥

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার সকাল থেকে আজ রবিবার সকাল ছয়টা পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ তাদের মাদক বিক্রি ও সেবনের অভিযোগে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে আট হাজার ৪৪৫ পিস ইয়াবা, ২৫ গ্রাম হেরোইন, ৩ কেজি ৩৭৬ গ্রাম গাঁজা ও ২৮টি ইনজেকশন জব্দ করা হয়।ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০টি মামলা দায়ের করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন