News71.com
 Bangladesh
 11 Jul 21, 06:43 PM
 197           
 0
 11 Jul 21, 06:43 PM

পুলিশের এসপি পদমর্যাদার ৯ কর্মকর্তা বদলি॥

পুলিশের এসপি পদমর্যাদার ৯ কর্মকর্তা বদলি॥

নিউজ ডেস্কঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তীসহ পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার নয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে।রোববার (১১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।

প্রজ্ঞাপনে ডিএমপির গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার চক্রবর্তীকে বগুড়ার পুলিশ সুপার, চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ের এসপি মোহাম্মদ সাঈদুর রহমানকে পিরোজপুর, পুলিশ সদর দপ্তরের এআইজি মোহাম্মদ গোলাম আজাদ খানকে মানিকগঞ্জ, পুলিশ সদরদপ্তরের এআইজি মো. শহীদুল ইসলামকে নোয়াখালী, বগুড়ার এসপি মো. আলী আশরাফ ভূঞাকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার, মানিকগঞ্জের এসপি রিফাত রহমান শামীমকে ডিএমপির ডিসি, পিরোজপুরের এসপি হায়াতুল ইসলাম খানকে ডিএমপির ডিসি, নোয়াখালীর এসপি মো. আলমগীর হোসেনকে ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) এবং শিল্পাঞ্চল পুলিশ ইউনিট-৪ এর পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেনকে শিল্পাঞ্চল পুলিশ-১ এর দায়িত্ব দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন