News71.com
 Bangladesh
 11 Jul 21, 07:11 PM
 213           
 0
 11 Jul 21, 07:11 PM

কুড়িগ্রামে ২০০ বছরের প্রাচীন গো-মূর্তি উদ্ধার॥

কুড়িগ্রামে ২০০ বছরের প্রাচীন গো-মূর্তি উদ্ধার॥

নিউজ ডেস্কঃ কুড়িগ্রামে মন্দিরের ধ্বংসাবশেষ থেকে ২০ কেজি ওজনের একটি প্রাচীন গো-মূর্তি উদ্ধার করেছে পুলিশ। মূর্তিটি উদ্ধারের পর রবিবার দুপুরে কুড়িগ্রাম পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিং করেছেন পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা। এসময় তিনি বলেন, মূর্তিটি প্রাথমিকভাবে যাচাই করে দেখা গেছে এটি কষ্টিপাথরের হওয়ার সম্ভাবনা রয়েছে। যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে এটি প্রত্নতাত্ত্বিক বিভাগের হাতে হস্তান্তর করা হবে।

পুলিশ সুপার আরও বলেন, নাগেশ্বরী উপজেলার মধ্যসুখাতি বামনটারী এলাকায় পুরনো মন্দিরের ধ্বংসাবশেষের মাটি সরানোর সময় মূর্তিটি উদ্ধার করে স্থানীয় কৃষক শ্রীধর চন্দ্র বর্মনের বাড়িতে রেখে দেওয়া হয়। পরে নাগেশ্বরী থানা পুলিশ শনিবার শ্রীধর চন্দ্র বর্মনের বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। মূর্তিটি প্রায় ২০০ বছরের বেশি পুরনো হতে পারে বলে ধারণা করছে পুলিশ সুপার। প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিনসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন