News71.com
 Bangladesh
 11 Jul 21, 10:15 PM
 206           
 0
 11 Jul 21, 10:15 PM

এখন বজ্রপাতে মৃত্যুর জন্যও আ.লীগকে দায়ী করবে বিএনপি॥ ওবায়দুল কাদের

এখন বজ্রপাতে মৃত্যুর জন্যও আ.লীগকে দায়ী করবে বিএনপি॥ ওবায়দুল কাদের

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের অগ্নিকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করার জন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের তীব্র সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, একদিন বজ্রপাতে মৃত্যুর জন্যও আওয়ামী লীগকে দায়ী করবে বিএনপি নেতারা। রোববার (১১ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে করোনা সুরক্ষা ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে ওবায়দুল কাদের এ কথা বলেন। এসময় ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন, বিএনপি হলে নারায়গঞ্জের ঘটনায় এত দ্রুত ব্যবস্থা নিতে পারতো? তিনি বলেন, এ ঘটনায় ইতোমধ্যে মালিকসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, সারা দেশে যারা এভাবে অনিয়মের মধ্যে ব্যবসা পরিচালনা করছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। করোনা সংকট প্রসঙ্গে তিনি বলেন, কোথাও সমন্বয়ের অভাবে অক্সিজেন সংকট হতে পারে, তবে দেশে অক্সিজেনের কোনো সংকট নেই। করোনা ভ্যাকসিনেরও কোনো সংকট হবে না বলে উল্লেখ করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন