News71.com
 Bangladesh
 11 Jul 21, 10:16 PM
 213           
 0
 11 Jul 21, 10:16 PM

দক্ষ জনশক্তি গড়তে পুষ্টিকর খাবার নিশ্চিত করছে সরকার॥খাদ্যমন্ত্রী

দক্ষ জনশক্তি গড়তে পুষ্টিকর খাবার নিশ্চিত করছে সরকার॥খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ পরিকল্পিত পরিবার ও দক্ষ জনশক্তি গড়তে চায় সরকার। সেই লক্ষ্যে খাদ্য নিরাপত্তা, নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিতে জোর দেওয়া হয়েছে। রোববার (১১ জুলাই) বিকেলে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বিকেলে নওগাঁয় অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এ কথা বলেন।তিনি বলেন, দেশ থেকে পুষ্টিহীনতা দূর করতে মাতৃত্বকালীন ভাতা দিচ্ছে শেখ হাসিনার সরকার। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। জনশক্তির হার এখন আগের চেয়ে বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশ অনেক এগিয়ে।


আলোচনা সভাটি ভার্চুয়ালে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন- নওগাঁর জেলা প্রশাসক মো. হারুন-অর-রশিদ। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁর পুলিশ সুপার (এসপি) প্রকৌশলী মো. আব্দুল মান্নান মিয়া, সিভিল সার্জন ডা. আবু হানিফ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সবশেষ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হারুন-অর রশীদ, অধ্যাপক শরীফুল ইসলাম খাঁন। এছাড়া সভায় জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. কস্তুরী আমিনা কুইন, নওগাঁ জেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শফিক ছোটন প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে নয়টি ক্যাটাগরিতে নওগাঁ জেলার শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা বিভাগের কর্মী হিসেবে ৯ জনের নাম ও পুরষ্কার প্রদানের ঘোষণা করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন